1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউক্রেন জিততে পারবে মনে হয় না : ট্রাম্প - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ইউক্রেন জিততে পারবে মনে হয় না : ট্রাম্প

প্রতিনিধি

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে বলে মনে করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বিশ্বাস করেন, যে রাশিয়াকে পরাজিত করতে পারার মতো সক্ষমতা ইউক্রেনে আছে। সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের কোনো সম্ভাবনা এখনও অবশিষ্ট আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, “তারা (ইউক্রেন) জিততে পারত। আমার মনে হয় না তা তারা পারবে; কিন্তু তারা চাইলে এখনও তা পারে।”

“আসলে যে কোনো কিছুই ঘটতে পারে। আপনারা জানেন, যুদ্ধ খুবই বিচিত্র একটি বিষয়। এখানে অনেক খারাপ ঘটনা ঘটে, অনেক ভালো ব্যাপারও ঘটে।” ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনী বর্তমানে দেশটির বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে— দাবি করে এ ব্যাপারে ট্রাম্পের অভিমত জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, “হ্যাঁ, হামলা হচ্ছে, তবে যারা নিহত হচ্ছে— সবাই সামরিক। প্রতি সপ্তাহে দুই পক্ষের ৫ হাজার থেকে ৭ হাজার করে সেনা নিহত হচ্ছে।”

২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ শেষে ট্রাম্প জানিয়েছিলেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন তিনি। ক্ষমতাসীন হওয়ার পর তিনি বেশ কয়েকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন, গত আগস্টে পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন; কিন্তু এখন পর্যন্ত এ ইস্যুতে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

বর্তমানে এই যুদ্ধ নিয়ে প্রাকশ্যে যেসব কথা বলছেন ট্রাম্প, সেসবের মধ্যেও পরস্পরবিরোধিতা পরিলক্ষিত হচ্ছে। গত মাসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেছিলেন, ইউক্রেনের যত এলাকা ‍রুশ বাহিনী দখল করেছে, সেগুলোর সবই ফিরে পাবে কিয়েভ।

কিন্তু পরশু দিন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেছেন, “ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশের দখল ছেড়ে দিতে হবে। এই ত্যাগস্বীকার তাকে করতেই হবে। কারণ, পুতিন (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) অবশ্যই কিছু নেবেন। মানে আমি বলতে চাচ্ছি, তারা (রুশ বাহিনী) লড়াই করেছে এবং অবশ্যই কিছু সম্পত্তি তারা জয় করেছে।”

এদিকে গত শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হবে সেই বৈঠক।

সূত্র : আরটি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!