1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন

প্রতিনিধি

ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার তার প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি আরও জানান, ইউএনওর মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি ব্রেইন স্ট্রোক করেছেন।

ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল। গত ৯ জানুয়ারি ২০২৫ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও জন্ম ঢাকা জেলায়। শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। ফেরদৌস আরা এক কন্যা সন্তানের মা এবং তার স্বামী পেশায় একজন শিক্ষক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!