1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইঁদুর মারার বিদ্যুৎ ফাঁদে দুই বন্ধুর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ইঁদুর মারার বিদ্যুৎ ফাঁদে দুই বন্ধুর মৃত্যু

প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলায় ধানক্ষেতে বসানো বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে মো. জুবায়েদ (১৬) ও মো. জিহান (১৫) নামে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক সঙ্গে দুই বন্ধুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো উপজেলায়। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওমরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলীগাঁ গ্রামের মেইন রাস্তার পাশে জনৈক তৈয়ব মাস্টারের বাড়ির সামনের একটি ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়েদ ওমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীগাঁ গ্রামের মো. রিয়াজের ছেলে এবং জিহান একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ফরিদের ছেলে। তারা দুজনই স্থানীয় দুটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে দুই বন্ধু বাড়ি ফিরছিল। পথিমধ্যে দুষ্টামির ছলে তারা স্থানীয় জাহাঙ্গীর মহাজনের ধানক্ষেতের ভেতর দিয়ে দৌড় দিলে সেখানে ইঁদুর মারার জন্য বসানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!