1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আ.লীগ নেতার ব্যানার টানাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল কর্মীর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আ.লীগ নেতার ব্যানার টানাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল কর্মীর

প্রতিনিধি

রাস্তার আশপাশের বিভিন্ন গাছ, স্থাপনা ও দেয়ালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের পোস্টার টানাতে গিয়ে ট্রাকচাপায় মো. সাদি মিয়া (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৩ জুন) রাত ১১টার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন আরও দুজন। মো. সাদি মিয়া শহরের হাড়োকান্দি মহল্লার মুন্নু মিয়ার ছেলে। তিনি ফরিদপুরের একটি পরিবহনের শ্রমিক ছিলে

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন যুবক জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের ব্যানার টানাচ্ছিলেন। এসময় ধাওয়াপাড়া থেকে বেপরোয়া গতিতে আসা বালুবাহী একটি ট্রাক পেছন দিক থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলে সাদি নিহত হন। বাকি দুজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, বিষয়টি দুঃখজনক। ওই ট্রাকের চালককে আটক করা যায়নি। পুলিশের মাধ্যমে আমরা তাকে খোঁজার চেষ্টা করছি।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!