ইপেপার / প্রিন্ট
আওয়ামী লীগ কখনও রাজনৈতিক দল ছিল না। এটা মাফিয়া সংগঠন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে তারা সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে। শনিবার (২২ নভেম্বর) জাতীয় শহীদ মিনারে সাংবাদিকদের এসব কথা বলেন এই বিএনপি নেতা। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ মারা গেলেও তার দাফন হয়েছে ভারতে। তাদের রাজনীতির কবর দিতে হবে। গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে।