1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আ.লীগের মতো জামায়াতের কার্যক্রম নিষিদ্ধের দাবি বিএনপি নেতা আলালের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আ.লীগের মতো জামায়াতের কার্যক্রম নিষিদ্ধের দাবি বিএনপি নেতা আলালের

প্রতিনিধি

আওয়ামী লীগের মতো জামায়াতে ইসলামীর কার্যক্রম নিষিদ্ধের দাবি তোলার অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেছেন, আমি অনুরোধ করব মঞ্চে মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম) আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন। বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত– ২৪-এ এবং এর আগের গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে। তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকের এ কথা বলতে চাই।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গতকাল দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি। খুব ভালো কথা, সনাতন ধর্মের লোকেরা আপনাদের কাছে গেছে, আপনারা ডেকেছেন। কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কিন্তু সনাতন ধর্মাবলম্বী সম্পর্কে কোনো কথা নেই। এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন– অমুক মার্কা দেখেছি, তমুক মার্কা দেখেছি। ২০১৮ সালে বিএনপির ধানের নির্বাচন করেছেন। বড় বড় কথা বলেন! ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসেবে। বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের অংশীদার আপনারাও আছেন।

তিনি বলেন, আজকে বারবার আঙুল তোলেন কোথায়? শুধু উপর দিকে মারেন, নিজের গায়ে পড়ে। সেটা আগে দেখার চেষ্টা করেন। সেটা না দেখে কোনো কথা বিএনপিকে যে ধরাশায়ী করার চেষ্টা করতেন, এটা কোনোক্রমে আমরা মেনে নিতে পারি না। বিএনপির অবস্থানটা এর আগের সমাবেশে আমি বলেছিলাম। আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে, যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করেন। এই অর্জুন গাছের ডাল বিএনপির হলেও চলবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!