1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আ.লীগের নাশকতার প্রতিবাদ, দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি চায় শিবির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আ.লীগের নাশকতার প্রতিবাদ, দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি চায় শিবির

প্রতিনিধি

গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করা, জনদুর্ভোগ সৃষ্টি ও পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসঙ্গে তারা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে।

ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক সব শক্তিকে আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছে ছাত্র সংগঠনটি।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বাহিনীকে কবজা করে জনগণের ভোটাধিকার হরণ এবং বিরোধী দলমতকে দমন করে দেশে স্বৈরশাসন কায়েম করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগ। গুম, গণহত্যা, বিচারবহির্ভূত হত্যা ও আয়নাঘর তৈরির মাধ্যমে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে ক্ষমতা স্থায়ী করার পাঁয়তারা করে তারা। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার, দুর্নীতি, লুটপাট, ভূমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল।’

তারা বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনে পিষ্ট ছাত্রজনতা রক্তাক্ত জুলাই জাগরণের মাধ্যমে এক নতুন বাংলাদেশের জন্ম দেয়। জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি, আহত গাজীরা হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে। অথচ জুলাইয়ে সংঘটিত গণহত্যার জন্য ন্যূনতম অনুশোচনা না দেখিয়ে আওয়ামী লীগ পুনরায় দেশের মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানোর পাঁয়তারা করছে।’

‘আমরা গণহত্যাকারীদের হুঁশিয়ার করে দিতে চাই– শহীদদের উত্তরসূরিরা বেঁচে থাকতে দেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে আসবে, ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথেই তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।’

শিবির নেতারা বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, যেসব রাষ্ট্রীয় কাঠামো ও ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই কাঠামোগত সংস্কার অপরিহার্য হলেও কোনো কোনো পক্ষ তা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নতুন বাংলাদেশের অভিযাত্রায় জুলাই সনদ একটি অপরিহার্য উপাদান। সুতরাং কোনো দলীয় অবস্থানকে অগ্রাধিকার না দিয়ে সরকারের দায়িত্ব গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা। তাই অতি সত্তর জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে আদেশ এবং জনমত আদায়ের লক্ষ্যে গণভোটের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।’

তারা ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক সব শক্তিকে আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!