1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আহমেদাবাদের পিচ কি ভারতের পক্ষে? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আহমেদাবাদের পিচ কি ভারতের পক্ষে?

প্রতিনিধি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি ম্যাচ হয়েছে এখন পর্যন্ত। ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনালও হচ্ছে এই ভেন্যুতে। এই মাঠ নিজেদের হলেও যেন ‘অপয়া’ তকমা তাদের গায়ে সেঁটে গেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ও সবশেষ চলতি বিশ্বকাপের সুপার এইটে কোনো পাত্তা পায়নি ভারত। লক্ষাধিক দর্শকের সামনে যেন আরেকটি ব্যর্থতার গল্প না লিখতে হয়, সেজন্য সম্ভাব্য সব চেষ্টা করছে তারা। তাই যে পিচে খেলা হবে, সেটি তাদের মনের মতো করে তৈরি করা হচ্ছে বলে খবর।

ভারত এই ম্যাচে স্বাভাবিকভাবে ফেভারিট। পিচও তাদের অনুকূলে রাখার চেষ্টা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কিউরেটররা মিশ্র মাটির উইকেট প্রস্তুত করছেন। সেখানে কালো মাটির তুলনায় বেশি থাকবে লাল মাটি। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে দুই ধরনের মাটিই আছে, যেটা সব গ্রাউন্ডে পাওয়া যায় না।

এই সুবিধার সদ্ব্যবহার করে ভারত টানা দ্বিতীয় শিরোপা জিততে চায় এবং আহমেদাবাদকে ‘অপয়া’ তকমা থেকে ছুটানোর লক্ষ্য। দারুণ জয়রথ ছুটিয়ে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে উড়ে গিয়েছিল স্বাগতিকরা। একই মাঠে খেলেছিল তারা। কিন্তু কালো মাটির উইকেটে কোনো প্রতিরোধ গড়তে পারেনি। অস্ট্রেলিয়া জিতে যায় একচ্ছত্র আধিপত্য দেখিয়ে।

ওখানেই শেষ নয়। কালো মাটির উইকেটে ভারতের দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে আরেকবার। প্রথম সুপার এইটের ম্যাচে এখানে দক্ষিণ আফ্রিকা গুঁড়িয়ে দেয় ভারতকে। বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড ব্যবধানে হার দেখে মেন ইন ব্লুরা। দুটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে লাল-কালো মাটির মিশ্রণে উইকেট তৈরি করা হচ্ছে। যেখানে লাল মাটির পরিমাণ বেশি থাকায় ‘স্পোর্টিং পিচ’ হবে বলে মনে করা হচ্ছে— ব্যাটাররা বেশি সুবিধা পাবে, স্ট্রোক প্লে দেখা যাবে এবং বোলাররা বাউন্সার পাবে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে লাল মাটির পিচে খেলেই ভারত আধিপত্য দেখায়। সেই অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে কিউরেটররা বদলে ফেলছে আহমেদাবাদের পিচের ধরন। এখন দেখার অপেক্ষা ভারতও আহমেদাবাদে ভাগ্য পাল্টাতে পারে কি না!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!