1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তা ছুরিকাহত, গ্রেপ্তার ১ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তা ছুরিকাহত, গ্রেপ্তার ১

প্রতিনিধি

আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তা ছুরিকাহত, গ্রেপ্তার ১
সিলেট নগরের সাগরদীঘিরপাড় এলাকায় একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে সিআইডির এক কর্মকর্তা ছুরিকাহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে হামলাকারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য সিআইডির একটি দল রাত্রীকালীন অভিযান পরিচালনা করে। এ সময় আসামি হঠাৎ ছুরি নিয়ে হামলা চালালে সিলেট সিআইডির উপপরিদর্শক (এসআই) খুরশেদ আলম ছুরিকাহত হন। ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সিআইডি কর্মকর্তা অস্ত্রোপচার শেষে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সিআইডির পু‌লিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে সে ছুরি দিয়ে আমাদের এক কর্মকর্তার ওপর হামলা চালায়। এতে সিআইডির এসআই খুরশেদ আহত হন। ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে হামলাকারী আসামিকে গ্রেপ্তার করেছি।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম  বলেন, পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে সিআইডির এক কর্মকর্তা ছুরিকাহত হন। এই ঘটনায় সিআইডি ও মহানগর পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে ওই দুর্বৃত্ত্বকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!