1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আসন্ন নির্বাচনে নারীদের ভূমিকা হবে সিদ্ধান্তমূলক : প্রিন্স - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আসন্ন নির্বাচনে নারীদের ভূমিকা হবে সিদ্ধান্তমূলক : প্রিন্স

প্রতিনিধি

আসন্ন নির্বাচনে নারীদের ভূমিকা হবে সিদ্ধান্তমূলক : প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভূমিকা হবে সিদ্ধান্তমূলক। নারীদের সক্রিয় অংশগ্রহণ জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে নতুন গতি আনবে। নারী জাগলে দেশ জাগে, গণতন্ত্র জাগে। এই নির্বাচনে মহিলা দল তথা নারীরা যে ভূমিকা পালন করছেন, তা আগামী দিনের মুক্ত বাংলাদেশ গড়ার ভিত্তি হয়ে থাকবে। বিএনপি নারীর মুক্তি ও মর্যাদাকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ। আসন্ন নির্বাচনে জনগণের রায়ে সংসদ সদস্য নির্বাচিত হলে হালুয়াঘাট ও ধোবাউড়ার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করে তাদের আর্থ সামাজিক উন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে উপজেলা মহিলাদলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় নারী ভোটারদের উদ্দেশ্যে প্রিন্স বলেন, দেশে দ্রব্যমূল্যের বোঝা সবচেয়ে বেশি যারা বইছেন, তারা আমাদের মা-বোন। নিরাপত্তাহীনতায় সবচেয়ে বেশি যারা ভুগছেন তারা। অন্যায়ের শিকারও সবচেয়ে বেশি নারী। তাই পরিবর্তনের প্রয়োজন তারা সবচেয়ে গভীরভাবে অনুভব করেন। আর এ কারণেই নারীর ভোট মানেই পরিবর্তনের ঘোষণা।

বিগত ফ‍্যাসিস্ট সরকারের সমালোচনা করে বলেন, টানা পনের বছর আওয়ামী লীগের দুঃশাসনে দেশের নারী সমাজ আজ নিরাপত্তাহীন, বঞ্চিত ও নিপীড়িত। এই বাস্তবতা নারী ভোটারদের পরিবর্তনের পক্ষে আরও দৃঢ় করে তুলছে। তাই আগামী দিনে আসন্ন নির্বাচনে জনগণের রায়ে বিএনপি বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা রোধ করে নারী শিক্ষা, ক্ষমতায়ন, কর্মসংস্হান, নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করা হবে। প্রতি পরিবারের মা তথা গৃহকর্ত্রীদের নামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের খাদ্য সামগ্রীর একটি অংশ বিনামূল্যে প্রদান করা হবে, বেকার শিক্ষিত যুবকদের বেকার ভাতা, বিনামূল্যে চিকিৎসা ও গরিব রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হবে।

এর আগে দেশের সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা মহিলা দলের নবগঠিত পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভায় বর্নাঢ‍্য আয়োজনে ফুলেল শুভেচ্ছায় নতুন কমিটির নেতাদের বরণ করা হয়। এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

পরিচিতি সভায় উপজেলা মহিলা দলের সভাপতি হোসনে আরা নীলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শারমিনা খাতুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, প্রিন্সের সহধর্মিণী আফরোজা এমরান পাপিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

প্রসঙ্গত, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!