1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির

প্রতিনিধি

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির নাম ঘোষনা করেছে টের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আফ্রিদির আগে আসন্ন আসরের শুভেচ্ছদূত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ মারকুটে ব্যাটার ক্রিস গেইল, ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং ও কিংবদন্তি স্প্রিন্টার জ্যামাইকার উসাইন বোল্ট।
ক্রিকেট ক্যারিয়ারে ৬টি টি-টোয়েন্টি বিশ^কাপ খেলেছেন আফ্রিদি। এরমধ্যে দু’টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ফাইনাল খেলেছে ভারত ও পাকিস্তান। ফাইনালে ভারতের কাছে মাত্র ৫ রানে হেরে যায় পাকিস্তান। ব্যাট হাতে ৯১ রানের পাশাপাশি ১২ উইকেট শিকার করে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানী আফ্রিদি।
২০০৯সালে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বিতীয় আসরের শিরোপা জিতে পাকিস্তান। আসরের ফাইনালে লর্ডসে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের ৮ উইকেটের জয়ে বড় অবদান রেখেছিলেন আফ্রিদি। বল হাতে ২০ রানে ১ উইকেট শিকারের পর ব্যাটিংয়ে ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন তিনি। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে আসরের ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন আফ্রিদি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শুভেচ্ছাদূত হয়ে আফ্রিদি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটি ইভেন্ট যা আমার হৃদয়ে অন্তরে গাঁধা আছে। প্রথম আসরের সেরা খেলোয়াড় হওয়া এবং ২০০৯ সালে দ্বিতীয় আসরে শিরোপা জয় করা আমার ক্যারিয়ারের প্রিয় কিছু উল্লেখযোগ্য অর্জন এই মঞ্চে খেলার মাধ্যমে এসেছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আর এমন একটি বিশ্বকাপের অংশ হতে পেরে আমি আনন্দিত। যেখানে আমরা অনেকগুলো দল, অনেক ম্যাচ এবং অন্য যেকোন সময়ের চেয়ে বেশি নাটকীয় ঘটনা দেখবো।’

টি-টোয়েন্টি বিশ^কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ৯ জুন নিউ ইয়র্কে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ঐ ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছেন আফ্রিদি, ‘‘আমি বিশেষ করে ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে খুবই উচ্ছ্বসিত। এটি খেলাধুলার বড় দ্বৈরথগুলোর একটি। শক্তিশালী দুই দলের লড়াইয়ের মঞ্চ হবে নিউ ইয়র্ক।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!