1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশ্চর্য পুষ্টিগুণে ভরপুর টক দই! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আশ্চর্য পুষ্টিগুণে ভরপুর টক দই!

অনলাইন ডেস্ক :

গরমে টক দই অত্যন্ত উপকারী একটি খাবার। দুধের মতোই টক দইও আশ্চর্য পুষ্টিগুণে ভরপুর। এর জন্যই টক দই নানা শারীরিক সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী। বিশেষ করে, নিয়মিত দিনে মাত্র এক কাপ টক দই খাওয়ার অভ্যাস নানা শারীরিক সমস্যা থেকে দূরে রাখবে আপনাকে। আসুন জেনে নেওয়া যাক টক দইয়ের এমনই অসাধারণ কয়েকটি স্বাস্থ্যগুণ সম্পর্কে-

♦ কোষ্ঠকাঠিন্যের সমস্যা অত্যন্ত কষ্টদায়ক! টক দইয়ের ল্যাকটিক কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। এ ছাড়াও নিয়মিত টক দই খেতে পারলে কোলন ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে অনেকটাই।

♦ অতিরিক্ত তেলে ভাজা বা মসলাযুক্ত খাবার-দাবার খাওয়ার ফলে অনেকেই হজমের সমস্যায় ভোগেন। হজমের সমস্যাও দূর করতে টক দইয়ের মতো সহজলভ্য আর কিছু হয় না! টক দইয়ের ফারমেন্টেড এনজাইম খাবার হজমে সহায়তা করে আর হজমের সমস্যা ধীরে ধীরে কমিয়ে দেয়।

♦ টক দইয়ে ফ্যাট থাকে নামমাত্র। তাছাড়া টক দই রক্তের কোলেস্টরল নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভাবে সাহায্য করে। এ জন্য কার্ডিওভ্যস্কুলার সমস্যা, স্ট্রোক বা হৃদপিণ্ডের নানা সমস্যার ঝুঁকি কমাতে এর জুড়ি মেলা ভার!

♦ নিয়মিত টক দই খেতে পারলে তা রক্ত পরিশোধনে বা রক্তকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে।

♦ উচ্চ রক্তচাপের সমস্যা দূর করতে টক দই খুবই কার্যকরী। নিয়মিত টক দই খেতে পারলে তা রক্তে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর সঙ্গেই কমায় উচ্চ রক্তচাপের ঝুঁকিও।

♦ অনেকেই দুধ খেলে হজমের সমস্যা হয় বা অনেকেরই ‘ল্যাকটোস ইন্টলারেন্স’-এর সমস্যা রয়েছে। যাঁদের এই ‘ল্যাকটোস ইন্টলারেন্স’-এর সমস্যা রয়েছে, তাঁদের দুধ সহজে হজম হতে চায় না। তাই যাঁদের ‘ল্যাকটোস ইন্টলারেন্স’-এর সমস্যা রয়েছে, তাঁরা অনায়েসেই দুধের পরিবর্তে টক দই খেতে পারেন।

♦ ওজন কমানোর জন্য টক দইয়ের জুড়ি মেলা ভার! টক দইয়ে ফ্যাট থাকে নামমাত্র। তাছাড়া টক দইয়ের সঙ্গে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস করতে পারলে খিদে খিদে বোধ কম হয়। ফলে ধীরে ধীরে সহজেই কমে আসে ওজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!