1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ২২২ পিস ইয়াবাসহ আটক ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

আশুলিয়ায় ২২২ পিস ইয়াবাসহ আটক ২

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান। এর আগে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়া ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নরসিংহপুর বুড়িরপাড়া এলাকার আইজুদ্দিন মোল্লার ছেলে মো. মিলন মোল্লা ওরফে বাবু (২৫) এবং অপরজন চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু থানার সৈয়দপুর এলাকার আবু তাহেরের ছেলে মো. সাগর (২৫)। বর্তমানে তিনি আশুলিয়ার গাজিরচট মুন্সিপাড়া মো. কামরুল হাজীর বাড়ির ভাড়াটিয়া।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, মঙ্গলবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকার নদী ফিলিং স্টেশনের উত্তর-পূর্ব পার্শ্বে আব্দুল্লাহপুর-বাইপাইল গামী মহাসড়কের পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এএসআই ফয়সাল মুরাদসহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে ২২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬৬ হাজার ৬’শ টাকা। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের নিকট অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!