1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি
আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):
ঢাকার আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ মো. সুমন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান। এর আগে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর মুক্তা পাম্প এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিয়াম (২২) ও তুহিন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আটক সুমন (২৭) ভোলা জেলার চরফ্যাশন থানার তোলাতলি দক্ষিণ আইচা এলাকার হারেজের ছেলে। সে আশুলিয়ার শ্রীপুর ও মধুপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, শনিবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার মুক্তা সিএনজি পাম্পের পাশে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩১ হাজার ৫’শ টাকা। আটককৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!