1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ডিবির অভিযানে ১১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ আটক ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

আশুলিয়ায় ডিবির অভিযানে ১১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ আটক ২

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) আশুলিয়া থানাধীন আনারকলির পুকুরপাড় ও জামগড়ার সিরু মার্কেট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন- ঢাকার আশুলিয়ার আউকপাড়া পুকুরপাড় এলাকার মো. ওমর মিয়ার ছেলে মো. রুবেল হোসেন (২৭) এবং অপরজন আশুলিয়ার জামগড়া পশ্চিমপাড়া এলাকার মো. নুরুল হকের ছেলে মো. জুনায়েত হাসান ওরফে জুনু (২০)।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার আনারকলি পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি রুবেল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম পিপিএম। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি জুনায়েদ হাসান পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছি। উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!