1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় জেএমবি'র এক সক্রিয় সদস্য গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আশুলিয়ায় জেএমবি’র এক সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি
আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট (সাভার): ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. আনারুল ইসলাম (৩০)। শনিবার (২৭ মে) দুপুরে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আশুলিয়ার জিরাবো ম্যাগপাই বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আনারুল ইসলাম নীলফামারী জেলার সদর থানার সুটিপাড়া ফুলতলা গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকার আশুলিয়ার বিভিন্ন কারখানায় ওয়েলডিং মিস্ত্রি হিসেবে চাকরি করতেন। এর আড়ালে তিনি গত দেড় বছর নাম পরিচয় গোপন করে জেএমবির সাংগঠনিক কাজ করে আসছেন। তিনি মূলত ২০১৫ সাল থেকে অর্থাৎ দীর্ঘ আট বছর ধরে নিষিদ্ধ জেএমবির সদস্য হয়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য সাংগঠনিকভাবে সক্রিয় আছেন।
জিজ্ঞাসাবাদে আনারুল জানান, তিনি প্রথমে হানাফি মাযহাবের তরিকায় নামাজ পড়তেন পরবর্তীতে মাযহাব পরিবর্তন করে আহলে হাদিসের তরিকায় নামাজ পড়া শুরু করেন। তখন নীলফামারী ইপিজেড এলাকায় চাকরি করার সময় জেএমবি সদস্য আহিদুলের সাথে তার পরিচয় হয়। আর পরবর্তীতে তার মাধ্যমে তিনি জেএমবিতে দীক্ষিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেপ্তারকৃত আনারুল ইসলাম জেএমবির সক্রিয় সদস্য হয়ে সংগঠনকে সমর্থন, চাদাঁ প্রদান, পরিকল্পনা, প্ররোচনায় সহায়তা দিয়ে আসছিলেন। তিনি জেএমবির সদস্যপদ গ্রহণ করে তার সহযোগীদের সাথে পরস্পর যোগসাজোসে জনমনে আতঙ্ক সৃষ্টি, প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধন ও ধর্মীয় উগ্রবাদ মতাদর্শ প্রচার করে নাশকতামূলক কার্যক্রমে উস্কানি দিয়ে আসছেন। তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮/৯(৩)/১২/১৩ একটি মামালা হয়। ওই মামলায় তিনি চার্জশিটভুক্ত পলাতক আসামি।
তিনি আরও জানান, ২০২১ এবং ২০২২ সালে নীলফামারী সদর থানার ইপিজেড এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে তার সহযোগী জেএমবি সদস্য আহিদুল, নুর আমীন, ওয়াহিদ, আপেলসহ বেশ কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেপ্তার হন। তখন জেএমবি সদস্য হিসেবে আনারুলের নাম প্রকাশ পেলে তিনি সেখান থেকে কৌশলে পালিয়ে ঢাকায় চলে আসেন। তারপর থেকে তিনি ঢাকার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় পলাতক থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তার বিরুদ্ধে আশুলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)- এর ৮/৯(৩)/১০/১২/১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!