1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় এসআই হাসানের অভিযানে ইয়াবাসহ আটক ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

আশুলিয়ায় এসআই হাসানের অভিযানে ইয়াবাসহ আটক ২

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে কুখ্যাত দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার (০৫ জুন) বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসান। এর আগে, রোববার (০৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কবিরপুর ইতালি বাজার এলাকায় শফিকুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রতনপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. সামছুল আলম ওরফে দুদু মিয়া (৩৫)। বর্তমানে তিনি আশুলিয়া থানার কবিরপুর ইতালি বাজার এলাকার শফিকুল ইসলামের ৫ তলা বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া। অপরজন ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইল বগাবাড়ী বাজার মন্ডল বাড়ী এলাকার হাজী আব্দুল মালেকের ছেলে মো. মোশারফ হোসেন (২৬)। ইতিপূর্বে আটক সামছুল হক দুদুর বিরুদ্ধে একটি ও মোশারফ হোসেনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসানন জানান, রাতে আশুলিয়ার কবিরপুরের ইতালি বাজার এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কুখ্যাত মাদক কারবারি সামছুল হক দুদু ও মোশারফ হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে মোট ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৭২ হাজার টাকা।

এসআই আরও জানান, উক্ত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থলসহ আশুলিয়ার বাইপাইল ও এর আশপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!