1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় যৌথ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ ১৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪ ও র‌্যাব-১১)। এসময় তাদের কাছ থেকে ২টি পিকআপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (১ জানুয়ারি) দুপুর ২টায় এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে, রোববার (১ জানুয়ারি) ভোর রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলেন- নারায়নগঞ্জের জাকির (৩৫), সুমন (৩৪), বিল্লাল হোসেন (৩৮), মো. জুয়েল (২১), কবির হোসেন (৩৫), জুবায়ের (২৫), সোহেল (৪৩), রিপন (২৪), রবিউল আউয়াল (৩৪), ঢাকার মো. আব্দুল মালেক শিকদার (৬৮), মো. রাজু (২৬) আলমগীর (২৩), মানিকগঞ্জের আইয়ুব শেখ (৪৫), ও বরিশালের রাজন (২৪)। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সংঘবদ্ধ একটি ডাকাত চক্র ঢাকা-আরিচা মহাসড়কসহ দেশের বিভিন্ন জেলায় মহাসড়কে ডাকাতির মাধ্যমে বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালিত করে আসছে। এই চক্রটিকে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। পরে আজ র‍্যাব ফোর্সেস সদরদপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় র‍্যাব-৪ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের মূল হোতাসহ ১৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি পিকআপ, ১টি রামদা, ১টি হাসুয়া, ১টি কুড়াল, ১টি চাপাতি, ১টি হাতুড়ী, ১৩টি মোবাইল, নগদ ৩৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামি রিপনের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা, কবিরের নামে ৪টি ডাকাতি মামলা। আলমগীরের নামে ৭টি, রবিউলের নামে ৩টি ও অন্যান্যদের নামে ডাকাতি, মাদক ও চুরির মামলা রয়েছে।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!