ইপেপার / প্রিন্ট
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ ও শিল্পাঞ্চল এলাকা হিসেবে পরিচিত ঢাকা জেলার সাভারের আশুলিয়া থানা, এবং ভ্যান গাড়িতে করে মৃত লাশ পোড়ানো ও ইয়ামিন হত্যাকাণ্ডের জন্য জুলাই আন্দোলনে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়েছিল সাভার-আশুলিয়ার আন্দোলন। সাবেক স্বৈরাচার সরকার পতনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার মাঝে ঝরে যায় বেশ কয়েকটি প্রাণ।
তৎকালীন সাবেক স্বৈরাচার সরকারের অতি উৎসাহিত বেশ কিছু পুলিশ লাশ গুম করার জন্য আগুন দিয়ে পুড়িয়ে দেয় জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা বেশ কিছু জুলাই যোদ্ধাদের লাশ পোড়ানো ঘটনায় আশুলিয়া থানা ব্যাপক আলোচিত।
সাবেক স্বৈরাচার সরকার পতনের পর থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আইনশৃঙ্খলার অবনতি ও বিভিন্ন সময় আলোচনা-সমালোচনা দেখা গেলেও, মাত্র দেড় বছরে পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও থানায় ধারাবাহিকভাবে প্রায় ৬ জন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ বদলি হয়েছেন, যা প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে স্বাভাবিক।
সর্বশেষ গত রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ইং, আশুলিয়া থানার সাবেক ওসি রুবেল হাওলাদারকে বদলি করা হয় এবং তার স্থলাভিষিক্ত হিসেবে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।
নবনিযুক্ত ওসিকে ঘিরে পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে।
একজন মানবিক পুলিশের প্রত্যাশায় সকল নিহত ও আহত জুলাই যোদ্ধা ভাই-বোনদের পক্ষ থেকে ঢাকা জেলা জুলাই যোদ্ধাদের সভাপতি ও ঢাকা মহানগর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম বলেন, “আমরা আশা করি, দল-মত নির্বিশেষে জুলাইয়ের পক্ষে ও নিপীড়িত, নির্যাতিত মানুষের জন্য মানবিক পুলিশ হিসেবে কাজ করবেন।” অন্যায়ের বিরুদ্ধে কাজ করার প্রত্যাশায় আশুলিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জুলাই যোদ্ধা ও সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম।
এ সময় তিনি জুলাই যোদ্ধা ও তার সংগঠনের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলেন, “নবনিযুক্ত ওসি তরিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে আশুলিয়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। আমরা আশা করি, নবনিযুক্ত অফিসার ইনচার্জ সততা, নিষ্ঠার সাথে নিপীড়িত, নির্যাতিত সাধারণ অসহায় মানুষের জন্য মানবিক পুলিশ হিসেবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
সাভারের শিল্পাঞ্চল আশুলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরিকুল ইসলাম। তাঁর এই নতুন কর্মস্থলে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের পক্ষ থেকে জানানো হয়েছে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা।
তাছাড়াও পেশাদারিত্ব ও নতুন লক্ষ্য দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত ওসি তরিকুল ইসলাম জানান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধ দমনে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। বিশেষ করে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য থানাকে একটি ভরসার জায়গায় পরিণত করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
সাধারণ মানুষের প্রত্যাশা আশুলিয়া একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ শিল্প এলাকা হওয়ায় এখানে আইনশৃঙ্খলা রক্ষা করা বেশ চ্যালেঞ্জিং। স্থানীয়রা আশা প্রকাশ করছেন যে, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে পুলিশি সহযোগিতা বৃদ্ধি পাবে। থানায় আসা সাধারণ মানুষ যেন কোনো হয়রানি ছাড়াই আইনি সেবা পায়। কর্মস্থলগুলোতে তাঁর নিষ্ঠা ও সততার সুনাম থাকায় আশুলিয়ার সচেতন নাগরিক সমাজ অত্যন্ত আশাবাদী।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি সাক্ষাতের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে সামনে রেখে আমরা আশুলিয়াকে একটি নিরাপদ ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।
জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, আশুলিয়া থানা।
আমরা তাঁর নতুন এই যাত্রার শুভকামনা করছি এবং আশা করছি তাঁর নেতৃত্বে আশুলিয়া থানার আইনশৃঙ্খলার আমূল পরিবর্তন আসবে।