ইপেপার / প্রিন্ট
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৩ দশমিক ৩। বেলা তিনটার দিকে তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা। এর আগে বেলা একটার দিকে উৎপত্তিস্থল বাইপাইল বলে তিনি জানিয়েছিলেন।