1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ১৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

আশুলিয়ায় ১৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এসময় আন্দোলনরত শ্রমিকদের মুখে পড়ে ১৩ পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আল-মুসলিম, নাসা, নিউ এইজ, ডেকোসহ ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকরা জানান, গত কয়েক বছর পোশাক শিল্পখাতে বার্ষিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি করা হতো। কিন্তু শ্রমিকরা ১৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির লক্ষ্যে দাবি জানান সরকারের কাছে। সরকারের পক্ষ থেকে ৪ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি করা হয়েছে। কিন্তু পোশাক শ্রমিকদের কাঙ্ক্ষিত দাবি পূরণ না হওয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শ্রমিকরা।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু  ঢাকা পোস্টকে বলেন, আগে পোশাক শ্রমিকদের ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি করা হতো। সরকার আরও ৪ শতাংশ বাড়ানোর সিন্ধান্ত নিয়েছে। এতে মোট ৯ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি পাবে পোশাক শ্রমিকদের। কিন্তু পোশাক শ্রমিকদের দাবি ১৫ শতাংশ। তবে অনেক কারখানায় শ্রমিকপক্ষ সরকার ঘোষিত বার্ষিক বেতন বৃদ্ধির ঘোষণা না দেওয়ার কারণেই অসন্তোষ দেখা দিয়েছে। মালিকপক্ষ কারখানায় ঘোষণা দিলেই সমাধান হয়ে যাবে বলে মনে করেন তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজকে ১৩ কারখানায় এখন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১০টি পোশাক কারখানায় শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রেখেছে। এছাড়া আরও তিনটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে আন্দোলন করলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!