1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় সরকারি চাল ও আটা বিক্রি, দুই দোকানিকে জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আশুলিয়ায় সরকারি চাল ও আটা বিক্রি, দুই দোকানিকে জরিমানা

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় দুই দোকানে খাদ্য দ্রব্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় সরকারি চাল ও আটা বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা মার্কেটের নিচ তলার দুইটি দোকানে অভিযান পরিচালনা করে সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল আল আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়ার সেনা কমপ্লেক্স মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মার্কেটের নিজ তলায় সেকেন্দার আলীর দোকান থেকে ১৫০ বস্তা সরকারি চাল এবং রফিকুল ইসলামের দোকান থেকে ৩২ বস্তা সরকারি আটা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং সেকেন্দার আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল আল আমিন ঢাকা পোস্টকে বলেন, দুই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারি চাল ও আটা বিক্রির দায়ে দুই দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!