1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকায় থেকে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আকাশ (২০), বাবু (১৯), শাহিন (২৯), বিপুল মহন্ত (২৬), হৃদয় ইসলস (২২), মাহফুজুর রহমান রকিব (২৯)।

পুলিশ জানায়, শনিবার রাতে সাভারের আশুলিয়ার রুপায়ন মাঠ এলাকায় জনি হোসেনের বাড়িতে ১০-১২ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় আশুলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পরে ৬ জন ডাকাতকে আটক করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি চাপাতি, একটি রামদা, একটি হাতুড়ি, একটি সুইচ গিয়ার, একটি ছোট চাকু উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!