1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রতিনিধি :শাহাদাৎ হোসেন সরকার

আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি কালে পাঁচ ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার(০৭ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের ব্যবহিত একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, দুইটি রামদা, একটি চাইনিজ কুড়াল,সহ একটি বার্মিজ লাঠি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, জিসান, রাজু, মোমিন, নয়ন এবং সৈনিক।
তারা আশুলিয়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল তাদের গ্রামের বাড়ি গাজিপুর, বগুড়া, ও নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থানে।

এবিষয়ে অমিতাভ চৌধুরী উপপরিদর্শক আশুলিয়া থানা জানান এই চক্রের সদস্যরা আশুলিয়ার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করে আসছিলো।

এমন গোপন সংবাদের ভিত্তিতে জামগড়ারয় ঘটনা স্থলে উপস্থিত হলে এই চক্রের সদস্যরা পালিয়ে যাবার চেষ্টা করে পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এই চক্রের সদস্যদের নামে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের বাকী সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে বলে জানান পুলিশ।
এঘটনায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!