1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আল্লাহ দিলে গণহত্যার রায় নিয়ে শঙ্কা নেই, ফিরিয়ে আনা যাবে হাসিনাকে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

আল্লাহ দিলে গণহত্যার রায় নিয়ে শঙ্কা নেই, ফিরিয়ে আনা যাবে হাসিনাকে

প্রতিনিধি

সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে বলে মনে করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, গণহত্যার রায় নিয়ে কোনো শঙ্কা নেই।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে কিনা— জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের সবার সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে।’

গণহত্যার রায় নিয়ে কোনো শঙ্কা আছে কিনা— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘না, কোনো শঙ্কা নেই, আল্লাহ দিলে কোনো শঙ্কা নেই।’ লকডাউন নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘রাস্তা তো ওরকম ফাঁকা না। ফাঁকা থাকলে আপনারা আসলেন কীভাবে? আপনারা তো সবাই চলে আসছেন। রাস্তা ফাঁকা দেখে কি তাড়াতাড়ি চলে আসছেন?’

তিনি বলেন, ‘বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোটখাটো দুই-একটা ঘটনা ঘটছে। এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি। এটার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অ্যাকশনও নিচ্ছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!