1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আলোচিত সেই টুইটের ব্যাখ্যা দিলেন ফখর জামান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আলোচিত সেই টুইটের ব্যাখ্যা দিলেন ফখর জামান

প্রতিনিধি

একটা টুইটের কারণে বোর্ডের কাছ থেকে বেশ কড়া শাস্তিই পেতে হচ্ছে পাকিস্তানের হার্ডহিডার ব্যাটার ফখর জামানকে। দলের বাইরে আছেন। বোর্ডের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশও পেয়েছেন। পাকিস্তানেরই তারকা বাবর আজমের খারাপ সময়ে তার পক্ষে কথা বলে এমন বিপাকে পড়েছিলেন ফখর।

এতদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাবরের পক্ষে নিয়ে করা সেই পোস্টের ব্যাখ্যা দিলেন ফখর। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন ফখর। তিনি স্বীকার করেছেন, এমন টুইট করা উচিত হয়নি। তবে এটাও বলেছেন, বোর্ডের বিপক্ষে কিছু বলতে চাননি তিনি।

বাবর আজমকে নিয়ে করা সেই টুইট প্রসঙ্গে ফখর বলেছেন, ‘আমি পরে বিষয়টা নিয়ে ভেবেছি যে, আমার আসলে তখন টুইটটা আমার করা উচিত হয়নি। তবে লোকে আমার পোস্টটা ভুলভাবে নিয়েছে। তারা ভেবেছে আমি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছি। তবে এটা শতভাগ ভুল। আপনি যদি আমার টুইটের সময়টা দেখেন, দেখা যাবে আমি বোর্ডের সিদ্ধান্তের আগে পোস্ট করেছিলাম।’

অবশ্য নিজের পক্ষে কিছুটা মত এদিনও দিয়েছেন ফখর। তিনি এখনো মনে করেন বাবরের অর্জনকে ছোট করে দেখা হচ্ছে। আর সেই ভাবনা থেকেই ছিল টুইট, ‘আমি ২-৩ দিন ধরে নিউজে দেখছিলাম সাংবাদিকেরা এবং সাবেক ক্রিকেটাররা বাবরের সমালোচনা করছিলেন। মনে করেছিলাম বাবর দলের জন্য অনেক কিছু করেছে, তবুও তারা চাচ্ছিলেন যেন বাবরকে দল থেকে বাদ দেয়া হয়।’

ফখর অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছেন। সেইসঙ্গে সতর্ক করেছেন তরুণ ক্রিকেটারদেরও, ‘আমি বুঝতে পারছি যে, কেউই বোর্ডের উর্ধ্বে নয়। তরুণ ক্রিকেটারদের এটাও বলতে চাই যে, তোমরা যত বড়ই হও না কেন, কেউই বোর্ডের উর্ধ্বে নয় এবং তোমাদের তাদের সমালোচনা করা উচিত নয় যখন তোমরা খেলা চালিয়ে যাচ্ছো। তবে হ্যা, আমার ব্যাখ্যাটা হচ্ছে আমি টুইটটা করেছিলাম বোর্ডের সিদ্ধান্তের আগে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!