1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আলোকিত ইনসান নামের একটি রিহ্যাবে মারামারির ঘটনায় এক যুবকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আলোকিত ইনসান নামের একটি রিহ্যাবে মারামারির ঘটনায় এক যুবকের মৃত্যু

প্রতিনিধি

রাজধানীর মালিবাগে আলোকিত ইনসান নামের একটি রিহ্যাবে মারামারির ঘটনায় আহত রাশেদুল ইসলাম তানভীর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তানভীরের ফুফাতো ভাই মো. মনিরুল ইসলাম বলেন, আমার ভাই আগে নেশাগ্রস্ত ছিল। আমার ভাইকে মালিবাগের আলোকিত ইনসান নামের একটি রিহ্যাবে দিই। আমরা জানতে পারি বুধবার (১১ ডিসেম্বর) রিহ্যাবের একটি ছেলের সঙ্গে মারামারি করলে আমার ভাইয়ের অণ্ডকোষে লাথি দেয় এবং মারধর করে। এতে আমার ভাই অসুস্থ হয়ে পড়ে। পরে আমার ভাইকে ওরা প্রাথমিক চিকিৎসা দেয় কিন্তু তাকে কোনো হাসপাতালের চিকিৎসা দেয়নি। অবস্থার অবনতি হলে আমাদের বিকেলের দিকে কল দিয়ে বলে আপনারা জরুরি আমাদের সঙ্গে দেখা করেন। পরে আমরা ঢাকা মেডিকেলে এসে আমার ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।

তিনি আরও বলেন, আমার ভাইকে রিহ্যাবের লোকজন পিটিয়ে হত্যা করেছে, এর বিচার চাই। আমার ভাই চার মাস পরেই ওখান থেকে বেরিয়ে আসত বলে ওরা জানিয়েছিল। আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা এলাকায়। সে তার বাবার ব্যবসা দেখাশোনা করত। আমরা বর্তমানে মামলা করার জন্য রমনা থানায় আছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!