1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আলুটিলায় উল্টে গেল পর্যটকবাহী বাস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আলুটিলায় উল্টে গেল পর্যটকবাহী বাস

প্রতিনিধি

খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় নারী-শিশুসহ ১৪ পর্যটক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আলুটিলার পুনর্বাসন এলাকায় পাহাড় থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাসটি সড়কে উল্টে যায়।

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

আহতরা হলেন- কাউসার (৬৬), রেদোয়ান (৩০), শহিদুর রহমান (৩৭), রফিকুজ্জামান (৪৪), শামীম পারভেজ (৩২), ইমরান (৮), সামিরা সুরভী (১৯), অর্তি ঘোষ (৩৪), ইমরান হোসেন (৪১), শাহজাহান আলী (৫৬), আশরাফুল হক(৪৩), বিক্রম চক্রবর্তী (৩৫)।

আহতদের সবাই রাজবাড়ী জেলার বাসিন্দা। তারা ঢাকা থেকে একটি টুরিস্ট গ্রুপের সঙ্গে সাজেক যাচ্ছিলেন।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির পর্যটক হাবিবুর রহমান বলেন, রাজবাড়ী জেলা থেকে ১৭ জন পর্যটক ঢাকার একটি টুরিস্ট গ্রুপের সঙ্গে সাজেক যাচ্ছিলেন। আলুটিলা পাহাড় থেকে নামার সময় অতিরিক্ত গতি থাকায় মোড় ঘুরতে গিয়ে সড়কের ওপর গাড়িটি উল্টে যায়।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি চাকমা বলেন, খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুইজন একটু বেশি আঘাতপ্রাপ্ত হলেও গুরুতর আহত কেউ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!