1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আরও শক্তিশালীভাবে পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের ঘোষণা ইরানের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আরও শক্তিশালীভাবে পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের ঘোষণা ইরানের

প্রতিনিধি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত সব পারমাণবিক স্থাপনা ‘‘আগের চেয়ে আরও শক্তিশালীভাবে’’ পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির পারমাণবিক সংস্থা পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দিয়েছেন।

এদিকে তেহরান ও ওয়াশিংটনকে স্থবির কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে দুই দেশের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা ওমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা এখনও স্পষ্ট নয়।

রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির পারমাণবিক সংস্থা পরিদর্শনে গিয়ে বলেছেন, তেহরান ধ্বংসপ্রাপ্ত সব স্থাপনা আগের চেয়ে আরও শক্তিশালীভাবে নির্মাণ করবে। তিনি বলেন, ভবন ধ্বংস করে আমাদের অগ্রগতি রোধ করা যাবে না। ইরানি বিজ্ঞানীরা এখনও প্রয়োজনীয় পারমাণবিক জ্ঞান ও দক্ষতা ধরে রেখেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি পেজেশকিয়ান।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার আগেও একই ধরনের মন্তব্য করেছিলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেছিলেন, যদি পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়, তাহলে তেহরান সেগুলো পুনর্নির্মাণ করবে।

গত জুনে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলার মধ্য দিয়ে চিরবৈরী ইরান-ইসরায়েলের মাঝে ১২ দিনব্যাপী যুদ্ধের সূচনা হয়। এতে পারমাণবিক ও সামরিক স্থাপনাসহ আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত করে ইসরায়েল। হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী নিহত হন।

হামলার প্রতিশোধে ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানও। পরে ইরান-ইসরায়েলের এই সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রও। মার্কিন সামরিক বাহিনী ও ইসরায়েলি সৈন্যরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেওয়ার দাবি জানায়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

গত জুলাইয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, ইরানে সৃষ্ট ক্ষতি ছিল গুরুতর ও ভয়াবহ।

ইরানের ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী ওমান শনিবার তেহরান ও ওয়াশিংটনকে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। এর মাঝে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশটির পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন।

শনিবার বাহরাইনে আয়োজিত আইআইএসএস মানামা সংলাপ সম্মেলনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আলবুসাইদি বলেছেন, আমরা ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান জানাচ্ছি।রোববার ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, তেহরান কূটনীতি পুনরায় শুরুর বিষয়ে বার্তা পেয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি তিনি।

চলতি বছর ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ দফা আলোচনার আয়োজন করেছে ওমান। ষষ্ঠ দফা শুরু হওয়ার তিন দিন আগে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। এরপর ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়। যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগে ‘‘স্ন্যাপব্যাক’’ প্রক্রিয়া চালু করায় এই নিষেধাজ্ঞা ফিরে আসে।

সূত্র: এএফপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!