1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সোহেল তাজ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সোহেল তাজ

প্রতিনিধি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশে যাত্রা করেছেন। বুধবার ভোররাত ৩টা ৫১ মিনিটে তিনি বহির্গমন ত্যাগ করেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে তিনি দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে নিজেই ফেসবুকে জানিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) সকালে ফেসবুকের এক পোস্টে সোহেল তাজ লেখেন, দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। ৩ ঘণ্টা ট্রানজিট আর তারপর ১৫ ঘণ্টা ফ্লাইট ইউএসএ এর উদ্দেশ্যে। এই বিমানবন্দর দিয়ে আমি গত ১৫ বছর যাতায়াত করেছি। সেই সময় এই বিমানবন্দরটি ঢাকা এয়ারপোর্টের থেকেও ছোট ছিল আর এখন পৃথিবীর ব্যস্ততম এবং সেরা বৃহৎ এয়ারপোর্টের কাতারে।

সূত্র জানায়, ১২ নভেম্বর ৩টা ৫১ মিনিটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ কাতার এয়ারলাইন্সের কিউআর৬৩৯ ফ্লাইটে কাতার হয়ে আমেরিকার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সোহেল তাজ ইমিগ্রেশন প্রসিকিউশনসহ অন্যান্য সংস্থা থেকে যাচাই–বাছাই সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্সপ্রাপ্ত হয়ে ইমিগ্রেশন সম্পন্ন করেন।

তানজিম আহমেদ সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তবে দায়িত্বের পূর্ণ মেয়াদ শেষ না করেই উপভয় পদ থেকে ইস্তফা দেন।

মঙ্গলবার দিনগত রাত ১টা ১১ মিনিটে সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, ‘চেক ইন শেষ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি।’ এর আগে, মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েডে ফেসবুকে এক পোস্টে নিজের আমেরিকা সফরের বিষয়ে পোস্ট করেন সোহেল তাজ।

ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, ‘মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয়। কিন্তু খেলা একই থেকে যায়। আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়। সব কিছু জানাব।’ গত ২৬ সেপ্টেম্বর আমেরিকায় যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত জানায়, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!