1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমেরিকায় সাবেক প্রেমিকের ফ্ল্যাটে ভারতীয় তরুণী খুন: ঘাতক গ্রেপ্তার ভারতে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আমেরিকায় সাবেক প্রেমিকের ফ্ল্যাটে ভারতীয় তরুণী খুন: ঘাতক গ্রেপ্তার ভারতে

প্রতিনিধি

২০২৬ সালের প্রথম দিনেই আমেরিকার মেরিল্যান্ডে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় তরুণী নিকিতা গোদিশালা। কলোম্বিয়া এলাকায় তার প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মার ফ্ল্যাট থেকে নিকিতার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিকিতাকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর অভিযুক্ত অর্জুন ভারত পালিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। ইন্টারপোলের সহায়তায় তাকে তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত অর্জুন শর্মা ভারতে পালিয়ে আসার পর সোমবার (৫ জানুয়ারি) তামিলনাড়ু থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নিকিতার বোন সরস্বতীর দাবি অনুযায়ী, তাকে খুন করে ভারতে পালিয়ে যাওয়ার আগে নিকিতার অ্যাকাউন্ট থেকে বেআইনি লেনদেন করেছেন অর্জুন। নিকিতার অ্যাকাউন্ট থেকে ৩৫০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৩.১৬ লাখ টাকা) হাতিয়ে নিয়ে পালিয়েছেন তিনি। হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে, ২৭ ডিসেম্বর অর্জুন নিকিতার কাছে টাকা চেয়েছিলেন। অর্জুনের প্রয়োজনে নিকিতা তার বোন সরস্বতীর কাছে ৫ হাজার ডলার ধার চান। এর আগেও সরস্বতী অর্জুনকে ৪,৫০০ ডলার ধার দিয়েছিলেন, যার মধ্যে ৩,৫০০ ডলার অর্জুন শোধ করলেও ১,০০০ ডলার তখনও বাকি ছিল।

বাকি থাকা ওই ১,০০০ ডলার ফেরত না দেওয়ায় গত ২ জানুয়ারি সরস্বতী আর নতুন করে কোনো টাকা দিতে রাজি হননি। সব মিলিয়ে নিকিতা ও তাঁর পরিবারের কাছ থেকে অর্জুন প্রায় ৪ লাখ ৫ হাজার টাকা ধার করেছিলেন, যা নিয়ে এই বিবাদের সূত্রপাত।

হত্যার ঘটনা আড়াল করতে অর্জুন নিজেই ২ জানুয়ারি মেরিল্যান্ডের হাওয়ার্ড কাউন্টি পুলিশে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, ১ জানুয়ারির পর থেকে নিকিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে নিখোঁজ ডায়েরি করার পরপরই তিনি তড়িঘড়ি করে ভারতে পালিয়ে আসে। এতে মার্কিন পুলিশের সন্দেহ হলে এবং ভারতের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় ইন্টারপোল অর্জুনকে গ্রেপ্তার করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!