1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমেরিকান ফুটবলে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আমেরিকান ফুটবলে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি

প্রতিনিধি

শুরু হয়ে গেছে মেজর লিগ সকারের নতুন মৌসুম। লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে ধাক্কা খেয়েছে ইন্টার মায়ামি। ৩-০ গোলে হারের ম্যাচে নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি। তার ও দলের শুরুটা ভালো হয়নি। তবে বাকি সময়ে তারা ঘুরে দাঁড়াবে, এমন কিছু আশা করা যায়। আর মেসি গত মৌসুমের মতো এবারো মাঠে ছাপ রাখবেন বলে মনে করছেন ভক্ত-সমর্থকরা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সামনে রয়েছে বেশ কিছু রেকর্ড ভাঙার হাতছানি।মেজর লিগ সকারের গোটা ইতিহাসে কেউই টানা গোল্ডেন বুট জেতেননি। পাঁচ খেলোয়াড় দুটি এমএলএস গোল্ডেন বুট জিতেছেন, কিন্তু তাদের কেউই টানা দুই বছর জিততে পারেননি। দুটি গোল্ডেন বুট জিতেছেন প্রেকি, টেলর টুয়েলমান, জেফ কুনিংহাম, ক্রিস ওন্ডোলভস্কি ও ব্রাডলি রাইট-ফিলিপস।

মেসি গত মৌসুমে ২৯ গোল করে এই পুরস্কার জিতেছিলেন। এই মৌসুমে যদি সেটি ধরে রাখতে পারেন, তাহলে ইতিহাস গড়বেন।

সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন খেলোয়াড়

২০২৬ সালে এই রেকর্ড ভাঙতে মেসিকে কিছুটা কষ্ট করতে হবে, কিন্তু এটা অসম্ভব নয়।

ডিয়েগো ভ্যালেরি এমএলএস ইতিহাসে সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন খেলোয়াড়। ২৮৮ ম্যাচে ৯৩ গোল করেছিলেন তিনি। সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় তার অবস্থান ১৬ নম্বরে।

অন্যদিকে মেসির বর্তমান গোলসংখ্যা ৫৭। ভ্যালেরিকে ছুঁতে আরও ৩৬ গোল করতে হবে তাকে।

আরও পড়ুন
শিরোপা ধরে রাখার মিশনের শুরুতে বিধ্বস্ত মেসিরা
১০০ গোলে অবদান

ইতোমধ্যে ইন্টার মায়ামির শীর্ষ গোলস্কোরার হয়েছেন মেসি। এমএলএসে ৫০ গোল ও ২৮ অ্যাসিস্ট তার।

এই মৌসুমে ক্লাব ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ লিগ গোলে (গোল ও অ্যাসিস্ট মিলে) অবদান রাখতে পারেন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এখন তার নামের পাশে সংখ্যা ৭৮, মানে এই কীর্তি গড়তে আরও ২২ গোলে অবদান রাখতে হবে।

সর্বোচ্চ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ডস

গত দুটি এমএলএস মৌসুমে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন ইন্টার মায়ামি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার এই পুরস্কার জেতেন তিনি। আর কেবল একজন দুইবার এই পুরস্কার পেয়েছেন, প্রেকি (১৯৯৭ ও ২০০৩)।

মেসি যদি এটি টানা তৃতীয় বছর জেতেন, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএস ইতিহাসে তিনবার পাবেন।

সর্বোচ্চ হ্যাটট্রিক

ইন্টার মায়ামির হয়ে লিগে এখন পর্যন্ত দুটি হ্যাটট্রিক করেছেন মেসি। বর্তমান রেকর্ডধারী জোসেফ মার্তিনেজের চেয়ে পাঁচটি পেছনে এই আর্জেন্টাইন।

এই রেকর্ড থেকে বেশ দূরেই আছেন মেসি। কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। শেষবার মেসি এক পঞ্জিকাবর্ষে পাঁচ হ্যাটট্রিক করেছিলেন ২০১৮ সালে, বার্সেলোনার হয়ে। এই বছর এমএলএসে সেই ফর্ম ফেরাতে পারলে মার্তিনেজকে চ্যালেঞ্জ করতে পারেন এলএমটেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!