1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমি নেতা হতে চাই না জনগণের সেবক হতে চাই ,হাটগাঙ্গোপাড়ায় জামায়াতের জনসভায়- ডা. বারী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

আমি নেতা হতে চাই না জনগণের সেবক হতে চাই ,হাটগাঙ্গোপাড়ায় জামায়াতের জনসভায়- ডা. বারী

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা:

আমি নেতা হতে চাই না জনগণের সেবক হতে চাই ,হাটগাঙ্গোপাড়ায় জামায়াতের জনসভায়- ডা. বারী

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বলেছেন, আমি নেতা হতে চাই না। জনগণের সেবক হতে চাই। জনসেবার মাধ্যমেই আমি সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই। শনিবার বিকেলে বাগমারার হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত রাজশাহী-৪ (বাগমারা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. বারী বলেন, তিনি এমপি নির্বাচিত হলে বিনা অপরাধে কাউকে হয়রানী করা হবে না। বাগমারা থেকে সকল প্রকার দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা হবে।

মানুষ নির্ভয়ে রাস্তা-ঘাটে ও হাটে-বাজারে চলাফেরা করতে পারবে। শান্তিতে রাতে ঘুমাতে পারবে। তিনি আরো বলেন, বিগত দিনে বিভিন্ন দল থেকে এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু বাগমারার উন্নয়নে তারা কোন কাজ করেননি। এ কারণে আজও বাগমারা অবহেলতি রয়েছে।

আর অবহেলি এই বাগমারার সমস্ত রাস্তা-ঘাট, শিক্ষা ও কৃষির উন্নয়ন করে এই উপজেলাকে একটি আধুনিক ও উন্নয়নশীল উপজেলায় রুপান্তর করা হবে। এছাড়া আমি এমপি নির্বাচিত হলে হাটগাঙ্গোপাড়াকে একটি পূর্নাঙ্গ উপজেলায় রুপান্তর করা হবে। জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন জামায়াতের রাজশাহী জেলা নায়েবে আমীর মাও: মো: আব্দুল খালেক।

বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাষ্টার কামরুজ্জামান হারুরে সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জামায়াতের রাজশাহী জেলা সেক্রেটারী গোলাম মুর্তজা, জামায়াতের রাজশাহী জেলা শাখার মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, উপজেলা জামায়াতের সূরা সদস্য আশরাফুল হক, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ সেক্রেটারী আইনুল হক, তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহিদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক বাবুল হুসাইন, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন, বাসুপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী ও নরদাশ ইউনিয়ন জামায়াতের আমীর মমতাজ উদ্দিন প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!