1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমি জাতীয় দলে খেলবই’, আইপিএল মাতানো পরাগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আমি জাতীয় দলে খেলবই’, আইপিএল মাতানো পরাগ

প্রতিনিধি

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের মিডল অর্ডারে নজর কেড়েছেন রিয়ান পরাগ। ধারবাহিক পারফর্ম করেও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি। তবে এক দিন তিনি ভারতীয় দলে সুযোগ পাবেন বলে মনে করেন আত্মবিশ্বাসী পরাগ

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পরাগ বলেন, ‘কোনো না কোনো সময় তো আমাকে নিতেই হবে। তাই না? আমার বিশ্বাস আছে। এক দিন আমি ভারতীয় দলে খেলবই। কখন জানি না। সেটা নিয়ে আমি ভাবছি না।’

আগের কয়েকটি মৌসুমে আইপিএলে সুযোগ পেলেও নিজের সেরাটা দিতে পারেননি পরাগ। কিন্তু তখনও ভারতীয় দলে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন এই ব্যাটার। তখন তিনি বলেছিলেন, ‘যখন রান করতে পারছিলাম না, তখনও একটা সাক্ষাৎকারে বলেছিলাম, আমি ভারতের হয়ে খেলব। আমার নিজের উপর বিশ্বাস রয়েছে। আমি অহঙ্কার করছি না। কিন্তু যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি সে দিন থেকে একটাই লক্ষ্য আছে। সেই লক্ষ্য এক দিন পূরণ হবেই।’

সর্বশেষ আইপিএলে ১৬ ম্যাচে ৫৭৩ রান করেছেন পরাগ। ১৪৯.২১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। চারটি অর্ধশতরান করেছেন। সেরা রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে থেকে আসর শেষ করেছেন তিনি। পরাগের এই ধারাবাহিকতার পরে সুনীল গাভাস্কারের মতো সাবেক ক্রিকেটার বলেছেন, তিনি পরাগকে ভারতীয় দলে দেখতে চান। সেই বিশ্বাস রয়েছে পরাগেরও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!