1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান

প্রতিনিধি

আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান
শীতে পানিতে নেমে তাও আবার জলকেলিতে মেতে ওঠার চিন্তা কয়জনই বা করে! এবারের শীত যেন হার মানল অভিনেত্রী সাদিয়া আয়মানের কাছে! সুইমিংপুল থেকে সদ্য নিজেকে ধরা দিয়ে জানালেন, তার হৃদয় নাকি এই শীতের চেয়েও ঠান্ডা!

ছোট পর্দা থেকে সিনেমা, বর্তমান সময়ের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। অভিনয়গুণের পাশাপাশি রূপ-ফ্যাশনেও ভক্তদের মন জয় করেছেন। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি শেয়ার করেন, নিজের নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নেন।

সদ্য নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী। দেখা যায়, সাদিয়া আয়মানকে দেখা গেছে একটি সি ভিউ হোটেলের সুইমিংপুলে কাটাতে। এ সময় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন অভিনেত্রী। পরনে গোলাপি টি শার্ট, চোখে রোদচশমা। নীল আকাশ, সঙ্গে তার উচ্ছল ভঙ্গি তার সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয়।

সাদিয়া তার এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা!’বর্তমানে তীব্র শীতের আমেজ চললেও তার এই জলকেলির ছবি দেখে ভক্তরা নানা ধরনের মন্তব্য করেছেন। একজন মজা করে লিখেছেন, ‘তোমার রূপে শীত পালিয়েছে!’ আরেকজন সন্দেহ করে লেখেন, ‘এটা গরমের সময়ের ছবি না তো?’

এর আগে ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে রাজকীয় সাজে ভক্তদের চমকে দিয়েছিলেন সাদিয়া। তবে শুধু রূপের মোহ নয়, অভিনয়গুণে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন অভিনেত্রী। ২০২৫-এর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় ব্যাপক সারা ফেলে। এছাড়াও গত বছর মুক্তি পাওয়া ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!