1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘আমাদের আয়ের বেশিরভাগ আসে আইসিসি ও স্পন্সর থেকেই’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘আমাদের আয়ের বেশিরভাগ আসে আইসিসি ও স্পন্সর থেকেই’

প্রতিনিধি

‘আমাদের আয়ের বেশিরভাগ আসে আইসিসি ও স্পন্সর থেকেই’
বিসিবি পরিচালক নাজমুল ইসলামের করা বক্তব্যের জেরে মাঠে না খেলার কথা জানিয়েছে ক্রিকেটাররা। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচে খেলেনি কোনো দলই। পরে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতে, অভিভাবকসুলভ জায়গা থেকে একজন বোর্ড পরিচালকের মুখে এমন কথা মোটেও প্রত্যাশিত নয়।

মিরাজ বলেন, ‘‘আমরা সবসময় বলি, বোর্ড আমাদের অভিভাবক। তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক।’ মিরাজ পরে বলেন প্রায়ই শুনতে হয়, ‘‘আমাদের টাকায়ই তো তোমরা চলছো।’ কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল। মিরাজ জানান, ‘জিনিসটা আসলে এরকম না।’

বোর্ডের এই অর্থ প্রতিটি ক্রিকেটারের কষ্টের ফসল দাবি মিরাজের, ‘আমরা যে টাকা আয় করি, সেটা বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকেই আসে। আজ বিসিবির যে টাকা আছে, বাংলাদেশের জার্সি পরে একটা ম্যাচও যে খেলেছে, তারও এখানে অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকের বোর্ডের টাকা। এতে প্রত্যেক মানুষের হক আছে।’

মিরাজ আরও বলেন, ‘খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয়, স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না।’

নাজমুলের বিতর্কিত মন্তব্যকে মিরাজ ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে চান না, ‘এটা শুধু ব্যক্তিগত না। ক্রীড়াঙ্গনের জন্যই এটা লজ্জাজনক। উনি যে মন্তব্য করেছেন জানি না কীভাবে করেছেন, বুঝে নাকি না বুঝে। আমার কাছে এটার ব্যাখ্যা নাই। তিনিই এটা ভালো জানেন। তার জায়গা থেকে এমন মন্তব্য করা ঠিক না। দায়িত্বে থেকে এমন মন্তব্য করা উচিত না।’

সমালোচনা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা সবসময় ভালো খেলার চেষ্টা করি। আমরা সবসময় সমালোচিত হই। পারফর্ম না করলে এমন খেলোয়াড় নেই যার সমালোচনা হয়নি।’

মিরাজ আরও জানান, ‘অনেকের ধারণা, সরকার থেকে আমরা টাকা পাই। না, আমরা মাঠে খেলেই সম্পূর্ণ টাকা পাই। আমরা যে আয় করি, আমরাই সবচেয়ে বেশি আয়কর দেই, ২৫–৩০ শতাংশ সরকারকে টাকা দেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!