1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না : বিসিবির সহ-সভাপতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না : বিসিবির সহ-সভাপতি

প্রতিনিধি

আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না : বিসিবির সহ-সভাপতি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার ঘন মেঘ। এরই মাঝে আজ (মঙ্গলবার) ভিডিও কনফারেন্স করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরেই পুনরায় আয়োজনের দাবির কথা জানা গিয়েছে।

আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্স হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। সেখানে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন অংশ নিয়েছিলেন।

আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বোর্ড। মিটিং শেষে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা আমাদের অবস্থানেই আছি। অবশ্যই আমরা পজিটিভি আছি, আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। বিকল্প খুঁজছে আইসিসি, আলোচনার পথ খোলা আছে।’

এর আগে বিসিবির বিবৃতিতে বলা হয়, আইসিসির সঙ্গে আলোচনায় নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ভ্রমণ না করার বিষয়ে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি আইসিসিকে নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তর করার বিষয়টি বিবেচনার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ। বিপরীতে, আইসিসি বলছে– টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং বিসিবি যেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করে। তবে অবস্থান অপরিবর্তিত রাখার কথা জানায় বিসিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!