1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু

প্রতিনিধি

কৃষকদের সার ও কীটনাশক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘আমরা দিলাম ছোট ছোট জিনিস (কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড), ওরা দেয় বেহেশতের টিকিট। ওটা কি আমরা দিতে পারব?’

সোমবার (২ ফেরুয়ারি) রাতে কুড়িগ্রামের রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, প্রত্যেক পরিবারের মায়েদের আমরা দুই থেকে আড়াই হাজার টাকা করে প্রতিমাসে দেবো। চেয়ারম্যান-মেম্বারদের বাড়ি যাওয়া লাগবে না। ওখানে গেলে অনেক সমস্যা হয়। ভোটার আইডি কার্ড যেমন হয়েছে, ধাপে ধাপে সরকারের পক্ষ থেকে সবাইকে কার্ড দেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষক ভাইদের আমরা সার আর কীটনাশক দেবো। তিনি হাতে নমুনা কার্ড উঠিয়ে বলেন, ‘এখন আমরা তো দিলাম মাত্র ছোট ছোট জিনিস, ওরা তো দেয় বেহেশতের টিকিট। ওটা কি আমরা দিতে পারব? বেহেশতের মালিক কে?’ এসময় উপস্থিত জনতা ও নেতাকর্মীরা আল্লাহ বলে সমস্বরে উত্তর দেন।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদসহ জেলা ও উপজেলা বিএনপি নেতারা বক্তব্য রাখেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!