1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে পদার্পন করেছি: ধর্মমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে পদার্পন করেছি: ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক :

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও নেতৃত্ব গুণে বিশ্বনন্দিত রাষ্ট্রনায়কের তালিকায় স্থান করে নিয়েছেন। দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবেও শেখ হাসিনা সারাবিশ্বে অনন্য। আজ সোমবার রাজধানীর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে ‘ম্যানেজমেন্ট স্কিলস ফর প্রজেক্ট এক্সিকিউটিভস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে পদার্পন করেছি।

দাপ্তরিক ও প্রশাসনিক প্রায় সকল কাজে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মানুষের প্রাত্যহিক কর্মকা-েও প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার বিষয়টি চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তাঁর সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্তের কারণেই আউটসোর্সিং ও ডিজিটাল সেবা খাতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০৪১, সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৪ এবং এসডিজি’র লক্ষ্যসমূহ অর্জনের বিষয় বিবেচনায় রেখেই আমাদের সকল কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও অধীন দপ্তর বা সংস্থার সকল কাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনএপিডির মহাপরিচালক সুকেশ কুমার সরকার ও এনএপিডির পরিচালক (প্রশিক্ষণ) হাসান তারিক বক্তৃতা করেন।উল্লেখ্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পযার্য়) প্রকল্পের অর্থায়নে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রকল্প সংশ্লিষ্ট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!