1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবাসিক হোটেলে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আবাসিক হোটেলে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের অভিযানে একটি আবাসিক হোটেল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে চৌমুহনী পৌরসভার পূর্ববাজার এলাকায় অবস্থিত হোটেল রিয়াদ নামে একটি আবাসিক হোটেলের এক কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার পৌর হাজিপুর গ্রামের শহিদ হক ওরফে বাবুল মোল্লার ছেলে জাহিদ হাসান রাসেল (৪০) এবং দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসুর নতুন বাড়ির মো. নাসির আহাম্মেদের ছেলে মো. বসু (৪০)।

পুলিশ জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বেগমগঞ্জ মডেল থানার একটি দল ওয়ারেন্ট তামিল ও অস্ত্র-মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে হোটেল রিয়াদের ৩০২ নম্বর কক্ষ থেকে একটি লোহার তৈরি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যাতে ‘মেড ইন জাপান’ লেখা ছিল। এ ছাড়া পিস্তলের সঙ্গে ৭.৬৫ লেখা দুই রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ হাতেনাতে তাদের আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে পূর্বে ছয়টি মামলাসহ একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তারা অপরাধ সংগঠনের উদ্দেশ্যে হোটেলে আশ্রয় নিয়েছিল। তদন্তে আরও তথ্য উঠে আসবে বলে ধারণা করছি। তাদের ইতোমধ্যে নোয়াখালী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!