1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবারো সুন্দরবনে দুই জেলে অপহরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

আবারো সুন্দরবনে দুই জেলে অপহরণ

প্রতিনিধি

আবারো সুন্দরবন থেকে দুই জেলে অপহৃত হয়েছেন। তিন সদস্যের একটি বনদস্যু দল অস্ত্রের মুখে কাঁকড়া শিকার ও মাছ ধরার নৌকা থেকে তাদেরকে তুলে নিয়ে যায়।

রবিবার রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কেওড়াতলী খালে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন– শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে ইয়াজুল ইসলাম (৫৫) ও চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮)।

অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন অপহৃত জেলেদের নৌকায় থাকা সহকর্মী রফিকুল ইসলাম ও সোহাগ হোসেন।

অপহরণের শিকার দুই জেলের মহাজন জানায়, কদমতলা স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাস (অনুমতি) নিয়ে আরও চার সহযোগীর সাথে শনিবার রিয়াজুল ও ফয়সাল বনে যায়। রবিবার রাতে সুন্দরবনের চালতেবাড়িয়ার কেওড়াতলী খালে নৌকায় ঘুমন্ত অবস্থায় অস্ত্রধারীরা এসে দুই নৌকা থেকে দুজনকে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের সাথে যোগাযোগ করে মুক্তিপণ নিয়ে তাদের ফিরিয়ে দেয়া হবে বলেও অপহরণকারীরা জানায়। জিম্মি দুজনের ক্ষতির সম্ভাবনা থেকে তারা থানা পুলিশ ও বনবিভাগকে বিষয়টি জানায়নি বলেও তাদের দাবি।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেড হাসানুর রহমান জানান, জেলে অপহরণের বিষয়ে তাদেরকে কেউ কোনো তথ্য দেয়নি। অধিকাংশ সময় জিম্মি স্বজনদের নিরাপত্তার কথা ভেবে বিষয়টি নিজেরা সমাধান করে থাকে বলে জানান এই বন কর্মকর্তা।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমাযুন কবীর জানান, এ ধরনের কোনো অভিযোগ থানা পুলিশকে কেউ জানায়নি। তবে বিষয়টির খোঁজখবর নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!