1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবারও জয়ে ফিরেছে লস ব্ল্যাঙ্কোসরা। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

আবারও জয়ে ফিরেছে লস ব্ল্যাঙ্কোসরা।

প্রতিনিধি

জয়। ড্র। জয়। ড্র। স্প্যানিশ লা লিগায় কিছুদিন ধরে এভাবেই চলছিল রিয়াল মাদ্রিদের পথচলা। ঠিক এই ধারাতেই থাকল কার্লো আনচেলত্তির দল। আবারও জয়ে ফিরেছে লস ব্ল্যাঙ্কোসরা। রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।লিগের চলতি মৌসুমে এটা রিয়ালের ২১তম জয়। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষস্থান মজবুত রেখেছে তারা। দুইয়ে থাকা জিরোনার সংগ্রহ ৬২ পয়েন্ট। এক পয়েন্ট পিছিয়ে তিনে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। চারে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫৫ পয়েন্ট।

অবশ্য বড় ব্যবধানে জিতলেও একটু বেগ পেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ২১ মিনিটে স্বাগতিকদের উচ্ছ্বাসে ভাসান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিচিয়াস জুনিয়র। দ্বিতীয় গোলের জন্য ৭৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আনচেলত্তির দলকে। সেই গোলটিও এসেছে আত্মঘাতী গোলের সুবাদে।ব্যবধান দ্বিগুণ হয় সেল্টা ভিগো ডিফেন্ডার গুয়েতার আত্মঘাতী গোলে। বিস্ময়করভাবে তৃতীয় গোলটাও রিয়াল পেয়েছে আত্মঘাতী থেকে। এবার ভুল করে বসেন অতিথিদের আরেক ডিফেন্ডার ডমিঙ্গেজ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সেল্টা ভিগোর কফিনে শেষে পেরেক ঠুকে দেন আর্দা গুলের।

মৌসুমের মাঝপথে নতুন ঠিকানায় পাড়ি জমানোর পর রিয়াল মাদ্রিদের জার্সিতে এটাই প্রথম গোল ‘তুর্কি মেসি’ খ্যাত এই তরুণের। শেষ দিকে রিয়াল আরও তিনটি গোল পেতে পারত। কিন্তু একের পর এক সুযোগ হাতছাড়া করেন রদ্রিগো ও ব্রাহিম দিয়াজ। অন্যথায় অন্তত পঞ্চম গোলটা পেতে পারত রিয়াল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!