1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আফসানার মৃত্যুতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

আফসানার মৃত্যুতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা

প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচির সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় দায়ী চালককে গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রথম বর্ষের শিক্ষার্থীরা নতুন প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা দোষী চালককে দ্রুত শনাক্ত ও শাস্তির আওতায় আনার দাবি জানান।

একপর্যায়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। তারা জানান, তাদের ১১ দফা দাবির মধ্যে প্রধান দাবি—অভিযুক্ত চালককে শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে শিক্ষার্থীরা প্রশাসনকে এ বিষয়ে দুই দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে রোববার সকাল পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ না দেখে তারা এই বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, অপরাধী শনাক্ত ও শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন।

বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে ব্যবসায় অনুষদের সামনে অবস্থান নেন এবং পরে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে ফিরে যান।

মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মো. ফয়সাল বলেন, রাচি আমাদের বোন। চার দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করা হয়নি। প্রশাসন বরং তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য মেনে নেওয়া অসম্ভব।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) মো. মাহফুজুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি যে দোষীকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তবে আমরা তাদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!