1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আন্দোলনে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আন্দোলনে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘বাংলাদেশ’ শব্দ বাদ দেওয়ার প্রতিবাদে ফের আন্দোলনে নেমেছেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সোমবার (১৯ মে) ‘লং মার্চ টু ইউজিসি’ ব্যানারে তারা রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ তাদের জন্য পরিচয় সংকট তৈরি করছে। ফলে উচ্চশিক্ষা, চাকরি এবং বিদেশে আবেদনসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বিভ্রান্তির শিকার হচ্ছেন।

‘বাংলাদেশ’ শব্দ ফেরত চেয়ে শিক্ষার্থীরা বলছেন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে তা পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করা হয়। এতে তাদের সার্টিফিকেট ও পরিচয় নিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে।

আমিনুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ‘বাংলাদেশ’ না থাকায় কোথাও সার্টিফিকেট দেখালে প্রশ্নের মুখে পড়তে হয়। আমরা চাই—এটি ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে ফিরে যাক, অথবা অন্তত ‘বাংলাদেশ’ শব্দটি নামের সঙ্গে যুক্ত থাকুক।

অন্যদিকে, অবস্থান কর্মসূচির সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে রোববার (১৮ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই নাম পরিবর্তন নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আবেদন করলেও কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। বরং সিদ্ধান্তহীনতায় তারা হতাশ।

শিক্ষার্থীদের ভাষ্য, এটি শুধুমাত্র নাম পরিবর্তনের দাবি নয়; বরং এটি তাদের পরিচয়, মর্যাদা ও ভবিষ্যতের প্রশ্ন।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে ২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!