1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রম আইন সংস্কারের আহ্বান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রম আইন সংস্কারের আহ্বান

প্রতিনিধি

আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে শ্রম আইন সংস্কারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সবকিছু ইতিবাচকভাবে করতে হবে, কাজ সম্পন্ন করতে হবে। আমরা এখানে অজুহাত তৈরি করতে আসিনি।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের শ্রম খাতে শ্রমিকদের জন্য বিমা কভারেজ এবং স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছেন।

বৈঠকে অনলাইনে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, কিছু অত্যন্ত ইতিবাচক উন্নতি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মধ্যে অনুভূতি হলো যে আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলওর দেশ প্রতিনিধি তুওমো পৌতিয়ানেন বৈঠকে উপস্থিত ছিলেন। জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামও ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!