ইপেপার / প্রিন্ট
Anwara উপজেলায় রান্নাঘরের গরম পানিতে ঝলসে যাওয়া পাঁচ বছরের শিশু হামিম বিন হোসেন পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত মারা গেছে। রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ মে) ভোররাতে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোর ৩টার দিকে National Burn and Plastic Surgery Institute-এ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত হামিম উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মালিপাড়া গ্রামের সৌদি প্রবাসী Mohammad Hossain-এর একমাত্র ছেলে। সম্প্রতি পরিবারটি বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায় বসবাস করছিল। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে হামিম ছিল সবার ছোট।
জানা গেছে, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রান্নাঘরের চুলায় বসানো গরম পানি অসাবধানতাবশত শিশুটির শরীরে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে দগ্ধ হয়।
প্রথমে তাকে Anwara Upazila Health Complex-এ নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে Chattogram Medical College Hospital-এ ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
শিশুটির মামাতো ভাই Md. Kutub Uddin জানান, দুর্ঘটনার খবর শুনে হামিমের বাবা সৌদি আরব থেকে পরদিনই দেশে ফিরে আসেন। মরদেহ নিয়ে পরিবারটি ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওনা দিয়েছে।
একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। গ্রামের মানুষও ছোট্ট হামিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।