1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম

প্রতিনিধি

জাতীয় মানবাধিকার কমিশনের নবনিয়োগপ্রাপ্ত চেয়ারপার্সন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনাররা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় মানবাধিকার কমিশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে দায়িত্ব নেন তারা।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মানবাধিকার কমিশনের দায়িত্ব গ্রহণের আগে তিনি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিন সকালে কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. নূর খান, সাবেক সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশন; অধ্যাপক মো. শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক সদস্য, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন (বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক); নাবিলা ইদ্রিস, সাবেক সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশন; এবং ইলিরা দেওয়ান, মানবাধিকারকর্মী এবং সাবেক সদস্য, স্থানীয় সরকার সংস্কার কমিশন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারপার্সন ও কমিশনাররা কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারপার্সন ও কমিশনাররা কমিশনের বিদ্যমান কার্যক্রম, প্রশাসনিক কাঠামো সম্পর্কে অবহিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!