1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ

প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সংশ্লিষ্ট ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে।

আহতরা হলেন—মেহেদী হাসান শিমুল, আল আমিনসহ অজ্ঞাত প্রায় ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে আহত সবার নামপরিচয় জানা যায়নি।

সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ বলেন, হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। বর্তমানে প্রশাসন ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সাধারণ শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগের ছেলেরা আগে থেকেই হলে ছিল। এখন তারা আবারও হলে থাকার জন্য অধ্যক্ষের ওপর চাপ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা করেছেন। এতে আমাদের অনেকে আহত হয়েছেন।

হলের শিক্ষার্থীদের দাবি, বহিরাগত শিক্ষার্থীদের প্রত্যক্ষ মদদে হলের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!