1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাই চক্রের প্রধান সমন্বয়ক ও তার সহযোগী গ্রেফতার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাই চক্রের প্রধান সমন্বয়ক ও তার সহযোগী গ্রেফতার

প্রতিনিধি

ঢাকার আদালত চত্বর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের জঙ্গি সদস্য ছিনতাই চক্রের প্রধান সমন্বয়ক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

গ্রেফতারকৃতরা হচ্ছে ফাতেমা তাসনীম ওরফে শিখা ও হুসনা আক্তার ওরফে হুসনা।

শুক্রবার (৭ এপ্রিল ২০২৩ খ্রি.) নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার (৮ এপ্রিল ২০২৩ খ্রি.) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার।
তিনি বলেন, ২০২২ সালের ২০ নভেম্বর সিএমএম কোর্টের মূল ফটক থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যকে ছিনতাই করা হয়। গ্রেফতারের পর ফাতেমা তাসনীম ওরফে শিখা ও হুসনা আক্তার ওরফে হুসনা জানায় পরিকল্পিতভাবে আনসার আল ইসলামের সদস্যকে ছিনতাই করা হয়। গ্রেফতারের পর তারা জানিয়েছে, কতদিন আগে এই পরিকল্পনা করে, ছিনতাইয়ের কাজে কোন রাস্তা ব্যবহার করবে, ছিনতাই শেষে কোথায় মিলিত হবে, ব্যর্থ হলে তাৎক্ষণিক কী করবে। আর এসব নিয়ে কাশিমপুর কারাগার ও আদালতে জঙ্গিদের সঙ্গে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করে ফাতেমা তাসনীম ওরফে শিখা।

অতিরিক্ত কমিশনার বলেন, গ্রেফতারকৃত শিখা ২০১৪ সালে এমআইএসটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণী লাভ করে। একপর্যায়ে তার ভাই মোজ্জাম্মেল হোসেন ওরফে সাইমনের মাধ্যমে সে আনসার আল ইসলামের আদর্শে দীক্ষিত হয় ও পরবর্তীতে সায়মনের মাধ্যস্থতায় আবু সিদ্দীক সোহেলের সাথে তার বিয়ে হয়। সোহেল আনসার আল ইসলামের সামরিক (আসকারি) শাখার সদস্য। সোহেলের সাথে বিয়ের পর থেকে সে আরো গভীরভাবে সংগঠনের সাথে জড়িয়ে পড়ে। ২০১৭ সালে মুক্তমনা ব্লগার অভিজিত রায়, দিপন ও নীলাদ্রি নিলয় হত্যা মামলার আসামী আবু সিদ্দিক সোহেল গ্রেফতার হয়। গ্রেফতারের পর থেকে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে গ্রেফতারকৃত শিখা কারাবন্দী সোহেলসহ সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ বজায় রাখে।

তিনি আরো বলেন, আনসার আল ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক ২০২২ সালের ২০ নভেম্বর আদালতের কার্যক্রম শেষে পুলিশের উপর আক্রমণ করে জঙ্গি সদস্যকে ছিনতাই হয়। ফাতেমা তাসনীম ওরফে শিখা এই কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। পরিচয় গোপন করে আনসার আল ইসলামের সদস্যরা জঙ্গি ছিনতাইয়ের পুরো পরিকল্পনা, প্রস্তুতি ও সমন্বয় করার উদ্দেশ্যে ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলায় একাধিক বাসা ভাড়া নেয়। সেখানে আনসার আল ইসলামের সামরিক শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা আয়মান এবং শিখা তাদের সদস্যদের নিয়ে নিয়মিত মিটিং করতো।

তিনি বলেন, ঘটনার প্রায় ৬ মাস আগে থেকে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সিএমএম কোর্টে হাজিরা দেয়ার সময় এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হয় এবং পরিকল্পনার সমন্বয়ক হিসাবে শিখাকে দায়িত্ব দেয়া হয়। ঘটনার দিন সে সিএমএম কোর্ট এলাকায় এসে পৌঁছে তার বাবার কাছ থেকে বিছিন্ন হয়ে ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্ব দেয়া মশিউর রহমান ওরফে আয়মানসহ আনসার আল ইসলামের সদস্যের সাথে যোগাযোগ করে পুরো পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করে।

গ্রেফতারকৃত ফাতেমা তাসনীম ওরফে শিখা ও হুসনা আক্তার ওরফে হুসনার বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!