1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আদাবরে নুরজাহান স্কুলের প্রধান শিক্ষকের ওপর দারোয়ানের হামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

আদাবরে নুরজাহান স্কুলের প্রধান শিক্ষকের ওপর দারোয়ানের হামলা

প্রতিনিধি

রাজধানীর আদাবর থানার রিং রোডে বেগম নুরহাজান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের দারোয়ানের বিরুদ্ধে। এই ঘটনায় দারোয়ান ধালু শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) বিকেলে স্কুলের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রধান শিক্ষককে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে খবর পেয়ে আদাবর থানা পুলিশ অভিযুক্ত কর্মচারীকে আটক করে।

হামলার বিষয়ে প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, বিদ্যালয়ের প্রায় ৩ কাঠার একটি জমিতে দীর্ঘদিন ধরে ধলু শিকদার অনুমতি ছাড়াই টিন শেড বাড়ি করে বসবাস করে আসছিলেন। বিষয়টি নিয়ে ২০১৩ সাল থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়। ২০২০ সালে তৎকালীন ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় লিখিত নোটিশ প্রদান করা হয়।

তিনি বলেন, ২০২৪ পরবর্তী সময়ে আমরা স্কুলের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ছাত্রীদের জন্য একটি হোস্টেল নির্মাণের উদ্যোগ নেই। এজন্য ফাঁকা জায়গার পরিমাপ প্রয়োজন। জায়গাটি খালি না থাকলে সরকারি অনুদানের আবেদন করা সম্ভব নয়।

প্রধান শিক্ষক আরও জানান,গত ৩ ফেব্রুয়ারি শিক্ষক সভায় সিদ্ধান্ত নিয়ে অভিযুক্ত কর্মচারীকে এক মাসের সময় দেওয়া হয় জায়গা ছাড়ার জন্য। নোটিশের অনুলিপি থানা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আজ (বুধবার) আবারও বিকেলে বিষয়টি নিয়ে আবার শিক্ষক সভা শেষে বের হওয়ার সময় স্কুল ফটকের সামনে অভিযুক্ত দারোয়ান ধলু শিকদার ও তার স্ত্রী পারভীন অবস্থান করছিলেন। স্কুলের সব শিক্ষক বের হয়ে যাওয়ার পরে আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে তারা আমার ওপর আক্রমণ করে কিল ঘুষি মারতে থাকে। তাদের মেয়ে তানজিলা আক্তারও পেছন থেকে এসে আমাকে কিল ঘুষি মারতে থাকে। এই ঘটনায় দারোয়ান ধলু শিকদার তার স্ত্রী পারভীন ও মেয়ে তানজিলা আক্তার কে আসামী করে আদালত থানায় মামলা দায়ের করেছি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, বেগম নূরজাহান স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আসামী করা হয়েছে। এরমধ্যে দারোয়ান ধলু শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!